# Tags

ভালুকায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।” প্রতিপাদ্য নিয়ে ভালুকায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

সোমবার(১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রোমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ । সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আসিফ আহমেদ রাজীব। বিশেষ অতিথি বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামসুল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “জনসংখ্যা একটি দেশের জন্য সম্পদ, যদি আমরা তা সঠিকভাবে কাজে লাগাতে পারি। তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি। আমাদের যুব সমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা একটি ন্যায়সঙ্গত ও সম্ভাবনাময় বিশ্ব গড়তে পারব। পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়ন— এ তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রত্যেক দম্পতির উচিত সচেতনভাবে পরিবার গঠন করা এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করা। সরকার এই লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যা সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “একটি সুশৃঙ্খল ও সুস্থ সমাজ গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবার পরিকল্পনা কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।”

অনুষ্টানটি সঞ্চালনা করেন রাজৈ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লুৎফর রহমান।